ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস বাস এবং একটি খোলা আলোচনা

ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস বাস এবং একটি খোলা আলোচনা !

এই বাস নিয়ে Buses of Brahmanbaria গ্রুপে অনেক নেগেটিভ কথাবার্তা হয়েছে,হচ্ছে এমনকি আমি নিজেও বেশ তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছি । আজকে একটু পজিটিভ কথা বার্তা বলা যাক যদিওবা আজকের জার্নিতেও ব্যাক্তিগতভাবে বেশ কয়েকটা নেগেটিভ অভিজ্ঞতা ফেস করেছি কিন্তু যে ব্যাপারটা ভালো লেগেছে এবং সকল নেগেটিভ অভিজ্ঞতাকে আড়াল করে দিয়েছে সেটি হলো ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস কোচ নং ঢাকা মেট্রো ব - ১৫- ৫০৫৪ (টিকেট থেকে সংগৃহীত) এর ড্রাইভার এবং উনার সহকারীর ব্যবহার ❤️। আজকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে ঢাকা অভিমুখে যাত্রাকালে একদম সামনে সিটে বসি । নরসিংদী পার হওয়ার পর একটা (আনুমানিক ৯-১০ বছরের) পিচ্ছি মেয়ে সামনে এসে ড্রাইভারের পাশে বসে ।উনারা দুজনেই (ড্রাইভার এবং উনার সহকারী) বাচ্চাটাকে এমন সুন্দরভাবে ট্রিট করছিলো আমি ভেবেছিলাম উনাদের কারো মেয়ে হবে হয়তো । কিন্তু উনাদের কারো মেয়ে সে ছিলো না । আমাদের মতই যাত্রী ছিলো । ৮-১০ মিনিট পর বাচ্চা মেয়েটা বললো সে ওয়াশরুমে যাবে রানিং গাড়ি রাস্তাও ক্লিয়ার ছিলো । তখন হেল্পার মেয়েটিকে বুঝিয়ে বললো, "আম্মু এখানে তো ওয়াশরুম নেই সামনে একটা পাম্প দেখে গাড়ি থামাচ্ছি সেখানে যেও কেমন ?" তারপর একটা পাম্পে গাড়ি থামানোর পর মেয়েটি একা যেতে ভয় পাচ্ছিলো তখন হেল্পার ভাই বারবার ডাকতেছিলো এ বাচ্চার অভিবাবক কে ? কারো সাড়া না পেয়ে উনি নিজেই বাথরুমে নিয়ে গেলেন । এই ব্যাপার টা আমার খুব ভালো লেগেছে । বাসে ভ্রমণের সময় আমার সাথে যখন কোনো মহিলা যাত্রী থাকে তখন আমি খুব ভয়ে থাকি এগুলো নিয়ে যদিও এখনো পর্যন্ত আল্লাহর রহমতে এমন সমস্যা ফেস করিনি । কারণ আমার জন্য বাকী যাত্রীরা কেন সময় নষ্ট করবে ? কে কি বলবে ভাবতেই আন ইজি লাগে । কিন্তু উনাদের মত সাপোর্টিং হেল্পার এবং ড্রাইভার থাকলে যাত্রিরা নিঃসংকোচে যাত্রা করতে পারবে বলে আমার ধারণা । ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস কে ধন্যবাদ দুজন যাত্রীবান্ধব কর্মী নিয়োগ দেয়ার জন্য । আরও কয়েকটি পজেটিভ ব্যাপার হলো আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে রায়েরবাগ পর্যন্ত আসতে সময় নিয়েছে (২ ঘন্টা ৪০+/-) মিনিটের মত । এভারেজে খারাপ না !

আমার বিড়াল জুজুকেও সাথে নিয়ে আসছি , টিকেট কাটার আগেই জিজ্ঞেস করেছি নেয়া যাবে কিনা বলেছে আপনারা সেইফলি নিতে পারলে নেন । আমাদের বিড়াল বাস্কেট থেকে খুলে আমাদের সাথে নিয়ে বসে ছিলাম সামনের সিটে, যাত্রীরা উঠার সময় জুজুকে দেখে উঠেছে কেউ আপত্তি জানায়নি বরং এনজয় করেছে । গরমে একটু চিল্লাচিল্লি করেছে কারো তেমন ডিস্ট্রাব হয়নি কারণ ওর শব্দ গাড়ির শব্দের চেয়ে কম ছিলো । মাঝে একবার জোরে শব্দ করেছিলো তখন হেল্পার ভাই জুজুকে কোলে নিয়েছে এবং জানিয়েছেন উনার বাসাতেও বিড়াল আছে পালে না এমনিতেই আসে ।

Jojo at the Bus
Jojo at the Bus



একটা ব্যাপার না বলে থাকতে পারছিনা সেটা হলো আজকে ভাড়া নিয়েছে ৪০০/- করে দুজনের ৮০০/- যা দূরত্ব অনুযায়ী মাত্রাতিরিক্ত !
যেখানে গাবতলি থেকে রংপুর, দূরত্ব ৩০৮ কিলোমিটার, ইকোনমি এসি বাস নাবিলের ভাড়া ৯০০/- , এভারেজে ১১০ কি.মি গতিতে টানে (নিজ অভিজ্ঞতা থেকে)


ম্যানেজমেন্ট যাত্রীবান্ধব চিন্তা ভাবনা করুক । ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস বাস আমাদের জেলার নাম নিয়ে চলা বাস শুধুমাত্র এই কারণেই আমি চাই এই বাসটি সেবার দিক থেকে নাম্বার ওয়ান পজিশনে আসুক ।

Post a Comment

0 Comments